বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় টঙ্গীতে মিলাদ মাহফিল
হাফসা আক্তার :
বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে টঙ্গীতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার বাদ মাগরিব টঙ্গী স্টেশন রোড জামতলা এলাকায় জাভান হোটেলের সামনে সাবেক ছাত্রদল নেতা সায়মন খানের সার্বিক তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সায়মন খান
একজন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশায় ও জড়িত। লীডনিউজ২৪ডটনেট- নামে ওনার একটি অনলাইন নিউজ প্রোটাল ও রয়েছে।
বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে আজকের মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সাবেক আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর বিএনপি মোঃ আইয়ুব আলী উপস্থিত থাকবেন। এ ছাড়াও ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবদুল আলী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মিলাদ মাহফিল উদযাপন কমিটি।