শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কানজয়ী ইরানি পরিচালক জাফর পানাহির এক বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে ‘দেশের বিরুদ্ধে প্রচার’ চালানোর অভিযোগে এক বছরের কারাদণ্ড এবং ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত।

ভ্যারাইটি লিখেছে, নির্মাতার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করে আদালত।

রায় অনুযায়ী, ৬৫ বছর বয়সী পানাহি দুই বছর বিদেশ ভ্রমণ করতে পারবেন না এবং কোনও রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্য হতে পারবেন না।

তার আইনজীবী মোস্তফা নিলি জানান, পানাহির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগ আনা হয়েছিল। তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

পানাহি এখন বসবাস করেন ফ্রান্সে। তবে কানজয়ী চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ এর প্রচারের জন্য বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে আছেন।

সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিন পুরস্কার জিতেছে সিনেমাটি। সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য এবং আন্তর্জাতিক ফিচার বিভাগে সিনেমাটি সেরা হয়েছে।

বৃহস্পতিবার মরক্কোতে মারাকেশ ফিল্ম ফেস্টিভালেও উপস্থিত থাকবেন পানাহি। সেখানে তার সিনেমাটি প্রদর্শিত হবে এবং তিনি একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন।

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে পানাহির এই সিনেমা পাম দ’অর জেতে। ফ্রান্স ইতোমধ্যে এ সিনেমাকে তাদের সরকারি অস্কার মনোনয়ন হিসেবে নির্বাচিত করেছে এবং ধারণা করা হচ্ছে, আগামী মার্চে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগের শর্টলিস্টে সিনেমাটি জায়গা পাবে।

এর আগে ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে পানাহিকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়।

পরে তাকে অভিযোগে ছয় বছরের জেল দেওয়া হয়, তবে তিনি দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

২০২২ সালে ‘চলচ্চিত্র নির্মাতাদের প্রতিবাদে’ জড়িত থাকার কারণে তাকে গ্রেফতার করা হয় এবং সাত মাস পর তিনি মুক্তি পান।

নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি নির্মাণ করেছেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’র মত আলোচিত সিনেমা।

ট্যাক্সি সিনেমাটি পুরোপুরি একটি গাড়ির ভেতরে শুট করা হয়, যেখানে তিনি নিজেই ট্যাক্সিচালকের চরিত্রে অভিনয় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com