মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এতিম শিক্ষার্থীদের সাথে এক ব্যাতিক্রমধর্মী সেহরিতে এমপি জাহাঙ্গীর কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন মিরপুরে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬ ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার দেবে চীন

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা পুনর্গঠন ও মানবিক সংকট লাঘবের জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার সহায়তা দেবে চীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিন অথরিটি (পিএ)। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, ফিলিস্তিন অথরিটি (পিএ) বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। মানবিক সহায়তার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জ্ঞাপন করে চিঠি পাঠিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা বলছে, চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার সমর্থন এবং পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি দখলদারিত্ব কমাতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অনুদানের ঘোষণা দেন শি।

সিনহুয়া জানায়, ফিলিস্তিনি ইস্যুর একটি সর্বসম্মত, ন্যায়সংগত ও টেকসই সমাধান নিশ্চিত ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি। বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও দুই দেশের কৌশলগত দৃষ্টিভঙ্গি, পারস্পরিক সহায়তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক ভিত্তি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গত সেপ্টেম্বর নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে একটি উচ্চপর্যায়ের সম্মেলনে সহ-সভাপতিত্ব করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দ্বিরাষ্ট্র সমাধান এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করার লক্ষ্য সে সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com