শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

কলম্বোতে আজ বাংলাদেশ হারলেই হবে ‘লঙ্কাওয়াশ’

  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৩৬০ বার পঠিত

 

ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ: সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশ এরই মধ্যে ১ রেটিং পয়েন্ট হারিয়েছে, শ্রীলঙ্কা পেয়েছে ১ পয়েন্ট।

কলম্বোতে আজ শেষ ওয়ানডেতে বাংলাদেশ হারলেই হবে ‘লঙ্কাওয়াশ’। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে এবারই প্রথম হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। যদি হোয়াইটওয়াশ হয়, তাহলে আরো ৩ রেটিং পয়েন্ট হারাবে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানো গেলেও বাংলাদেশ হারাবে ১ রেটিং পয়েন্ট।

বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে ৩ রেটিং পয়েন্ট যোগ হতো। কিন্তু প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় উল্টো ১ রেটিং পয়েন্ট হারিয়েছে তামিমের দল। র‍্যাঙ্কিংয়ে সাতে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৮৯। সিরিজ শুরু করেছিল ৯০ পয়েন্ট নিয়ে। অন্যদিকে আটে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ছিল ৭৯। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ৮০।

আজ শেষ ম্যাচে কলম্বোতে শ্রীলঙ্কা বিজয়ের হাসি হাসলে তারা আরো ২ রেটিং পয়েন্ট পাবে। বাংলাদেশ হারাবে আরো ৩ পয়েন্ট। মোদ্দাকথা, বাংলাদেশ হোয়াইটওয়াশ হলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৮২, বাংলাদেশের ৮৬। আর বাংলাদেশ জিতলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৮০, বাংলাদেশের ৮৮।

ফলে আজ জিতলেও পয়েন্ট হারাবে বাংলাদেশ, হারলেও পয়েন্ট হারাবে। তবে রেটিং পয়েন্টের থেকেও বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি অনেক বড়, মান বাঁচানোর লড়াই। মান বাঁচানোর কারণটাও যৌক্তিক। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়নি বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com