শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে স্বস্তির খবর। ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় টানা তিন দিন করে ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রথম দফার ছুটির সুযোগটি আসছে পবিত্র শবেবরাতকে কেন্দ্র করে। সম্ভাব্য হিসাবে আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার শবেবরাত পালিত হতে পারে। এই উপলক্ষে সংশ্লিষ্ট ছুটি যোগ হয়ে টানা তিন দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবেবরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে। এর সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন।

এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি মিলছে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায় এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com