শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

নদীতে ভেসে বেড়াচ্ছে পাঁচতলা ভবন (ভিডিও)

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ৩৫৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: চীনের এক নদীতে পাঁচতলা একটি ভবন ভেসে বেড়াতে দেখা যাচ্ছে। গত সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এমন একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওটি এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল। তবে এর পেছনে রয়েছে অন্য গল্প।

মাসিমো নামে এক ব্যক্তি টুইটারে ১১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, মাঝ নদীতে দিব্যি ভেসে যাচ্ছে একটি পাঁচতলা ভবন। দেখে মনে হবে,স্রোতে ভেসে চলেছে বহুতল ওই ভবনটি।
তবে একটু খেয়াল করলেই দেখা যাবে, ভবনের একদিকে একটি বাড়তি অংশ রয়েছে। ওই বাড়তি অংশের পেছনের পানি কিংবা স্রোত দেখলে বোঝা যাবে স্রোতের তোড়ে এটি ভেসে যাচ্ছে না। কোনো ইঞ্জিন পানি ঠেলে ভবনটি বয়ে নিয়ে যাচ্ছে।

ভবনটি প্রকৃতপক্ষে একটি ভাসমান রেস্তোরাঁ; যেটি চীনের ইয়াংসি নদীতে ভেসে বেড়াচ্ছে। ভিডিওটি ধারণ করা হয় ২০১৮ সালে। কিন্তু সম্প্রতি আবার সেটি পোস্ট করার পরই ভাইরাল হয়। ভিডিওটি পোস্ট করে সেখানে লেখা হয়েছে, নীতিগত পরিবর্তনের কারণে রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেটিকে স্থানান্তরিত করছে।

ভিডিওটি ২০১৮ সালের নভেম্বরে সিজিটিএন নামক একটি সংবাদমাধ্যমে প্রথম শেয়ার করা হয়। তখনই জানা যায়, নদীতে দূষণ ছড়ানোর কারণে ইম্প্রেশন জিয়ানজিং নামের এই রেস্তোরাঁটিকে স্থানান্তরিত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com