বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪

নাথেরপেটুয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও জনসভা 

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লার নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপি ও সংগঠনের উদ্যোগ উঠান বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মনোনীত পদপ্রার্থী মোঃ আবুল কালাম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা জানেন জিয়া পরিবার গত সতেরো বছরে সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছে। আপনারা যদি তারেক রহমান কে এদেশের প্রধান মন্ত্রী করতে চান তাহলে আগামী ১২ই ফ্রেব্রুয়ারী সারাদিন ধানের শীষে ভোট দিবেন।

বিএনপি সরকার গঠন করলে এদেশের আপামর জনসাধারণ তথা সাধারণ মানুষ সবচেয়ে বেশী উপকৃত হবে তারমধ্য কৃষক, শ্রমিক সাধারণ খেটে-খাওয়া মানুষ রয়েছে। তিনি আরো বলেন, বিএনপি সরকারে আসলে স্কুল কলেজ রাস্তাঘাট পুল ব্রিজকালভার্ট তৈরি করা হবে।সর্বোপরি স্ব -স্ব এলাকার সমস্যা নিহৃিত করে তা সমাধান করা হবে।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, প্রফেসর আলী মর্তুজা, শরীফ হোসেন, আবুল বাসার কিরন,

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ সোহাগ। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন রশীদ, সাধারণ সম্পাদক দেওয়ান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু ও সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বাহার আলম মজুমদার, ছাএদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com