বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

খালেদা জিয়াকে স্মরণে সিলেটে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার পঠিত

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে সিলেটে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এটি উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। অনুষ্ঠানটির আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা।

 

উদ্বোধন অনুষ্ঠানে মিফতাহ্ সিদ্দিকী বলেন, বেগম জিয়ার সংগ্রমী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী কোনো সাধারণ প্রদর্শনী নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রামের দৃশ্যমান দলিল। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে বেগম খালেদা জিয়ার ত্যাগ, দৃঢ়তা ও আপসহীন নেতৃত্বের ইতিহাস।

 

বিএনপি নেতা আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় স্বার্থ রক্ষা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া বারবার রাজপথে নেমেছেন। কারাবরণ, নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও তিনি কখনো মাথানত করেননি—এটাই তার নেতৃত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য।

 

মিফতাহ্ সিদ্দিকী আরও বলেন, তাঁর আদর্শই বিএনপির রাজনীতির ভিত্তি এবং সেই আদর্শ ধারণ করেই আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে যাবে। তাই বেগম জিয়ার সংগ্রমকে পুর্নতা দিতে হলে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

 

সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মো. মনিরুল ইসলাম ও রায়হান এইচ খান।

 

অনুষ্ঠানে ‎বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ ইকবাল, সিকৃবির সাবেক ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম, এ্যাব সিলেটের আহ্বায়ক প্রফেসর মোজাম্মেল হক, শাবিপ্রবির প্রফেসর শাহ আতিকুল হক, নারী ও শিশু অধিকার ফোরাম, সিলেটের আহ্বায়ক ‎অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমেদ খসরু, সিকৃবির প্রফেসর মোজাম্মেল হক, এ্যাব সিলেটের সদস্য সচিব ডা. জামিল আহমেদ, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com