রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

আগৈলঝাড়া বাজারে ব্যবসায়ীদের সঙ্গে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের মতবিনিময়

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :

 

বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের সঙ্গে আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া বাজার এলাকায় অনুষ্ঠিত এ সভায় বাজারের সার্বিক পরিস্থিতি, ব্যবসায়ীদের নিরাপত্তা, চাঁদাবাজি, দ্রব্যমূল্য ও স্বাভাবিক ব্যবসা পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় জহির উদ্দিন স্বপন বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করা জরুরি। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে ব্যবসা-বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সারোয়ার হোসেন মিয়া ও আবুল হোসেন মোল্লা।উক্ত সভার সার্বিক পরিচালনায় ছিলেন আগৈলঝাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক সাগর হাওলাদার।

এ সময় আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন । সভা শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যবসায়ীদের কাছে সমর্থন কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com