বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

ঢাকা-১৬ আসনে ভোট কেনাবেচার অভিযোগ, ভোটারদের সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক ভোটারদের টাকার বিনিময়ে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোট জনগণের আমানত, কোনো প্রলোভনে পড়ে এই আমানত নষ্ট করা উচিত নয়।

 

শুক্রবার সন্ধ্যায় প্রচারণার ১৬তম দিনে পল্লবীর বাউনিয়াবাধ ডি-ব্লক মডেল হাই স্কুলে সুশীল সমাজের আয়োজনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আমিনুল হক বলেন, কিছু সংগঠন টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। তিনি ভোটারদের এসব কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

 

বাউনিয়াবাধ বায়তুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজী মো. আরশাদ আলী গাজীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, মাহফুজ হুসাইন খান সুমন, আনোয়ার হোসেন এবং রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com