শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

সৌদিপ্রবাসীদের সুখবর দিল সরকার

  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সৌদিপ্রবাসীদের সুখবর শুনিয়েছে অন্তর্বর্তী সরকার। আসন্ন হজ মৌসুমে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে বিমান সাধারণ যাত্রী পরিবহন করবে। ফ্লাইটের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, এতে ১২০ বিমানের কোটি টাকা বাড়তি আয় হবে।

উপদেষ্টা বলেন, এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী রেখে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। মাত্র ২০ হাজার টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফেরা যাবে। এতে ১২০ কোটি টাকা বাড়তি আয় হবে বিমানের।

দায়িত্ব ছাড়ার আগেই সম্পদের বিবরণী জমা দেবেন জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, উপদেষ্টা হিসেবে সরকারি গাড়ি, বাড়ি কোনো কিছুই নিইনি। ক্ষমতার অপব্যবহারও করিনি। আমার সম্পদের বিবরণী তৈরি হয়েছে। দায়িত্ব ছাড়ার আগেই আমার সম্পদের বিবরণী জমা দিয়ে দেব।

উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, বিমানে ডিজিটাল জালিয়াতি রুখতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com