শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

উত্তর কোরিয়ার আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। দু’টি প্রজেক্টাইল মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, এগুলো হয়তো নতুন ধরনের স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র।

শুক্রবার পূর্ব উপকূলে ওই ক্ষেপণাস্ত্র দু’টি উৎক্ষেপণ করা হয়। এর আগে গত বুধবার পূর্ব উপকূলে আরও দুটি স্বল্প মাত্রার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।
বুধবার সকালে ওনসান এলাকা থেকে ওই ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়। গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে সাক্ষাতের পর গত সপ্তাহেই প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই ঘটনাকে দক্ষিণ কোরিয়ার জন্য ‘গুরুতর সতর্কতা’ বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আগামী মাসেই ওই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। বুধবার স্থানীয় সময় সকাল ৫টা ৬ মিনিট এবং ৫টা ২৭ মিনিটে ওই ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়। ওনসান বন্দরের কাছাকাছি কালমা এলাকা থেকে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়াকে অর্থপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওই আহ্বান জানানো হয়। নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে দেশগুলো জানিয়েছে, পিয়ংইয়ং তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে তাদের ওপর জোরপূর্বক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টা ২৩ মিনিটে ওই প্রজেক্টাইল মিসাইল দু’টি উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ হ্যামগিয়ন প্রদেশের ইয়ংঘুন এলাকা থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্র দু’টি উৎক্ষেপণ করা হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে তিনি মোটেও চিন্তিত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com