রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন অতীত সরকারের ভুলে হামের সংকট, সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান — ড. জিয়াউদ্দিন হায়দার রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ গুম-খুনের ব্যাপারে মামলায় এখন পর্যন্ত সহায়তা চাওয়া হয়নি: র‌্যাব প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় কেরানীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬

নিজ ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে এস এম জাহাঙ্গীর; সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

ঢাকা–১৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন আব্দুল্লাহপুরের মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করেছেন। সকাল থেকেই কেন্দ্র এলাকায় ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোট প্রদান শেষে তিনি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “জনগণ যে কাঙ্ক্ষিত ভোট দিতে চান, তার সঠিক প্রতিফলন সন্ধ্যার পর ফলাফলের মাধ্যমে প্রকাশ পাবে। আমরা প্রত্যাশা করছি একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের প্রত্যাশার প্রতিফলনই হবে এই নির্বাচনের মূল চিত্র।” তিনি বলেন, ভোট হচ্ছে জনগণের অধিকার এবং সেই অধিকার যেন নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে, সেটাই সবার কাম্য।

তিনি আরও বলেন, “আমি সব সময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। ঢাকা–১৮ আসনকে একটি আধুনিক, উন্নত ও পরিকল্পিত মডেল আসনে রূপান্তর করতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি—সবকিছু মিলিয়ে একটি আধুনিক নগর আসন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

ভোট প্রদান শেষে তিনি উত্তরার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন। এ সময় তিনি উত্তরার ৯ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, ওয়াইড ভিশন স্কুলসহ ১১ নম্বর সেক্টরের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেন। কেন্দ্রগুলোতে উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চাই। জনগণ যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই আমাদের প্রত্যাশা।” তিনি ভোটারদের ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “ঢাকা–১৮ আসনের ভাগ্য পরিবর্তনে সবার সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়ন ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। সবার আগে বাংলাদেশ—এই চেতনা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

তিনি জানান, দিনব্যাপী তিনি সবকটি ভোটকেন্দ্র পরিদর্শন করবেন এবং সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখবেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com