বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে পানি সংকটের সমাধান চেয়ে পৌরবাসীর পৌরসভা ঘেরাও, অবস্থান কর্মসূচি পালন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ জামায়াতের নারীকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ, মামলা প্রত্যাহারের দাবি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার রাঙামাটিতে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা “ময়মনসিংহে ৪ ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা” ফেনীর প্রাণকেন্দ্র রাজাঝির দিঘিকে বাঁচাতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ২,৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সঙ্গে পরিবেশ মন্ত্রীর বৈঠক ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন

সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকার শুরু থেকেই তিনটি ম্যান্ডেট সামনে রেখেছিল— বিচার, সংস্কার এবং নির্বাচন। এর মধ্যে সর্বশেষ ম্যান্ডেট ছিল নির্বাচন আয়োজন। সরকার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এমন একটি পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত আনন্দ স্কুল (সরকারি জামিলা আইনুল আনন্দ স্কুল অ্যান্ড কলেজ) ভোটকেন্দ্রে ভোট প্রদান ও কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করছেন। এখানে কারও ব্যক্তিগত পছন্দ চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, মানুষের মধ্যে ভোট নিয়ে আগ্রহ লক্ষ করা যাচ্ছে। নির্বাচনী বুথগুলো অত্যন্ত সুশৃঙ্খল এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

মৎস্য উপদেষ্টা বলেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উন্মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে আয়োজনের চেষ্টা করা হয়েছে এবং এখন পর্যন্ত নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com