শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গাজীপুর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন বিজয়ী গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন নির্বাচিত হওয়ায় মসজিদে মিলাদ ও দোয়া কামনা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের অধিনায়ক স্টার্লিং ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির খালেদ হোসন মাহবুব নির্বাচনে বিজয়ী হয়ে আনন্দ উল্লাস না করে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করলেন জামাল ঢাকা-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন চট্টগ্রামে নির্বাচনী দায়িত্ব শেষে ফেরার পথে বাস দুর্ঘটনা: আনসার সদস্য নিহত, আহত বহু

গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন নির্বাচিত হওয়ায় মসজিদে মিলাদ ও দোয়া কামনা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

 

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীঞ্জ, পুবাইল বাড়িয়া) আসনে ধানের শীষের বিজয় উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের আত্মার মাগফেরাত কামনা সহ নব নির্বাচিত বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও নব নির্বাচিত সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জুম্মার নামাজ শেষে মিলাদ ও দোয়া কামনা করা হয়েছে।

 

শুক্রবার (১৩ই ফেব্রুয়ারী) দলীয় নির্দেশনা ও একেএম ফজলুল হক মিলনের নির্দেশনায় কোনরূপ বিজয় মিছিল বা আতশবাজির মাধ্যমে বিজয়ের আনন্দে আনন্দিত না হয়ে ভোটের পরের দিন শুক্রবার জুমার নামাজের পড়ে মসজিদে মসজিদে বিশেষ দোয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। তারই পরিপ্রেক্ষিতে মোক্তারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড দিঘুয়ায় টেক পাড়া (বিএনপির টেক) জামে মসজিদে জুমার নামাজের পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম জমির মেম্বার ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে সকল মুসুল্লিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সাবেক ছাত্রদল নেতা মাহমুদুল হক শামীম ও যুবদল নেতা কাইয়ুমসহ সামাজিক মুসুল্লি ও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com