শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির প্রার্থীর বিজয় কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির প্রার্থীর বিজয় গাজীপুর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন বিজয়ী গাজীপুর-৫ আসনে ফজলুল হক মিলন নির্বাচিত হওয়ায় মসজিদে মিলাদ ও দোয়া কামনা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আয়ারল্যান্ডের অধিনায়ক স্টার্লিং ইরান উত্তেজনার মধ্যেই ‘মধ্যপ্রাচ্যের পথে’ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবি আমিনুল হকের ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির খালেদ হোসন মাহবুব নির্বাচনে বিজয়ী হয়ে আনন্দ উল্লাস না করে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করলেন জামাল

কুমিল্লা -৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে বিএনপির প্রার্থীর বিজয়

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লাঃ

 

আসন্ন অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আবুল কালাম বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে সারাদেশের ন্যায় লাকসাম মনোহরগঞ্জে ভেটাররা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সারাদিন ভোটব প্রদান করেন। ভোটে হিসাবে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামী প্রার্থীর চেয়ে ৫৪ হাজার ৬৫৪ ভোট বেশী পেয়ে মোঃ আবুল কালাম বিজয়ী হন।দীর্ঘ ১৭ বছর এ এলাকার মানুষ এভাবে স্বয়ং স্পুর্তভাবে ভোট দিতে পারেনি।

বিজয়ী হওয়ার পর আবুল কালাম এর অনুভূতি জানতে চাহিলে তিনি বলেন- আমি দীর্ঘ ২৬ বছর লাকসাম মনোহরগঞ্জ আসনের জনগনের সাথে কাজ করে আসছি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে যোগ্য মনে করে দলীয় মনোনয়ন দিয়েছে,আমি জনগনকে সাথে নিয়ে মাঠে ঘাটে কাজ করেছি সাধারণ মানুষের মাঝে গিয়ে ভোট চেয়েছি,মিছিল মিটিং নির্বাচনী জনসভা ও উঠান বৈঠক করেছি,।বিএনপির ঘোষিত ৩১ দফা নিয়ে জনগনের দৌড়ঘোড়ায় বার বার বলছি তারই ফলশ্রুতিতে জনগন আমাকে বিপুল পরিমান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে তাই আমি জনগণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন জনগন আমাকে বিপুল পরিমান ভোট দিয়ে পাশ করিছে এখন আমি এখন জনগনকে দেওয়ার পালা,আমি জনগনের নিকট যা যা ওয়াদা করেছি তা তা পূরন করার চেষ্টা করবো।

বিএনপির দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী মোঃ আবুল কালাম বিজয়ী হওয়ায় মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন অনুভূতি জানতে চাহিলে তিনি বলেন- আমি পূর্ব থেকেই জানতাম লাকসাম মনোহরগঞ্জ আসনটি বিএনপি অদ্যসিত এলাকা। ১৯৯৬ সালে এ আসনটি বিএনপি পেয়েছে, ২০২১ সালে এ আসনটি বিএনপি পেয়েছে, ২০০৮ সালে ও বিএনপি এ আসন পেয়েছিল কিন্তু আমাদের জয় আওয়ামী লীগ চিনিয়ে নিয়েছিল। সর্বশেষ ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমরা যোগ্য নেতা বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক লাকসাম মনোহরগঞ্জ আসনের সাংগঠনিক অভিভাবক মোঃ আবুল কালাম এর নেতৃত্বে এ আসনটি পুনরুদ্ধার করি।আমি একথায় বলতে চাই জনগন যখনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও বাধাহীনভাবে ভোট দিতে পেরেছে তখনই আমাদের দলের দলীয় প্রার্থী পাস করেছেন। এটাই প্রমান করে যে,লাকসাম মনোহরগঞ্জ আসনটি বিএনপির ঘাটি।তিনি আরো বলেন লাকসাম মনোহরগঞ্জ আসনের জনগনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এ জন্য যে তারা শতপ্রতিকুলতার মাঝে ও আমাদের প্রিয় নেতা মোঃ আবুল কালাম কে বিপুল পরিমান ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি আশা করছি মোঃ আবুল কালাম কে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মন্ত্রী পরিষদে একটি স্থান করে নিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com