মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ হাতিয়ায় ২৪/৭ অক্সিজেন সেবা ও হোম ডেলিভারি চালু করল ‘প্রাণবন্ধু অক্সিজেন সার্ভিস’ মাদকমুক্ত, বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই হবে সরকারের একটি চ্যালেঞ্জ : পার্বত্য মন্ত্রী তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ : ইরানি গণমাধ্যম মধ্যপ্রাচ্যের যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি দিনাজপুরের ঐতিহ্যবাহি ৫টি দিঘী কালের সাক্ষী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ইউএনএফপি’র কর্মসূচি সফল করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার আহ্বান মধ্যপ্রাচ্যের যুদ্ধে ফিলিপাইনের আরও এক নাগরিক নিহত পাহাড় ও সমতলের সমান উন্নয়নে দেশ এগিয়ে যাবে — মন্ত্রী দীপেন দেওয়ান

ভুরুঙ্গামারী সীমান্তে গভীর রাতে ‘রোবট’ আতঙ্কসিসি ক্যামেরায় রহস্যময় বস্তু

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার পঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রামঃ

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তঘেঁষা বাজারে গভীর রাতে সিসি ক্যামেরায় রোবটসদৃশ একটি রহস্যময় বস্তু ধরা পড়েছে। চার পায়ে লাফিয়ে দ্রুতগতিতে এগিয়ে যেতে দেখা যায় সেটিকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ভারতীয় সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে অবস্থিত “আলাউদ্দিন হার্ডওয়ার” নামের একটি দোকানের সিসি ক্যামেরায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৩টা ৩৫ মিনিটে দৃশ্যটি রেকর্ড হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দোকান মালিক রোকনুজ্জামান রোকন ও তার ভাই নাজমুল হোসেন আগের দিনের ফুটেজ পর্যালোচনা করতে গিয়ে বিষয়টি দেখতে পান।

ফুটেজে দেখা যায়, আলোযুক্ত চার পা বিশিষ্ট একটি বস্তু দ্রুত লাফিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সঙ্গে অস্বাভাবিক শব্দও শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি ক্যামেরার ফ্রেমের বাইরে চলে যায়। পরে ভিডিওটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।

দোকান মালিক রোকনুজ্জামান রোকন বলেন,

“আগে আমাদের দোকানে চুরি হয়েছিল। এরপর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করি। ফুটেজ চেক করতে গিয়ে দেখি রাত সাড়ে তিনটার পর দোকানের সামনে দিয়ে রোবটের মতো কিছু দ্রুতগতিতে দৌড়ে যাচ্ছে।”

তার ভাই নাজমুল হোসেন জানান,

“ওই রাতে পাশের বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। সে কারণে ফুটেজ দেখছিলাম। প্রথমে মনে হয়েছিল সাইকেল যাচ্ছে। পরে দেখি চার পায়ে লাফিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেল দ্রুতগতিতে যায় এবং আবার ফিরে আসে।”

পাশের মুদি দোকানদার নূর মোহাম্মদ মিয়া বলেন,

“রাতে দোকানেই ছিলাম। রাত তিনটার পর অদ্ভুত শব্দ শুনতে পাই। টিনের ফাঁক দিয়ে দেখি মাথায় লাইট লাগানো চার পায়ের মতো কিছু লাফিয়ে যাচ্ছে। দেখে ভয় পেয়ে যাই।”

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে বিজিবির সোনাহাট বিওপির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে কচাকাটা থানা পুলিশও খোঁজখবর নেয়। তবে বস্তুটি আদৌ কোনো প্রযুক্তিনির্ভর যন্ত্র, নাকি অন্য কিছু— সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র বলেন,

“আমরা ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মিলনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুর আলী বলেন,

“বাজারে মাঝেমধ্যে চুরির ঘটনা ঘটে। এমনিতেই আমরা উদ্বিগ্ন থাকি। নতুন এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।”

সিসিটিভির ফুটেজে ধরা পড়া বস্তুটি দেখতে অনেকের কাছে মিলিটারি স্পাই রোবটের মতো মনে হলেও, সেটি আসলে কী-তা এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com