বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা

গোমস্তাপুরে মব সৃষ্টি করে মসজিদের ইমামকে মারধর  

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পঠিত

মুহঃ কাওসার আলী

গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক মসজিদের ইমামকে মব সৃষ্টি করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর কাঁঠাল মোড়ে। ঘটনার বিবরণে জানা যায় রহনপুর বেগুনবাড়ি এলাকার মাওলানা জয়নাল আবেদীন প্রসাদপুর ভাটাপাড়া জামে মসজিদে ইমামতি করেন এবং মসজিদে মক্তব পড়ান মক্তবের দুইজন ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা সমাধানের কথা বলে তাকে ডেকে নিয়ে জোর-পূর্বক ঘটনার স্বীকারোক্তি নিয়ে তাকে মারধর করে। কিন্তু অভিযোগকারীর ছাত্রীর পিতার সাথে কথা বললে তিনি বলেন ঘটনাটি সম্পন্ন সাজানো তার মেয়ের কোন শ্লীলতা হানি করা হয়নি হুজুর পড়া না পারলে মারধর করে এটুকু ঘটনা কিন্তু ফেসবুক মাধ্যমে জানতে পারলাম আমার মেয়ে নাকি ধর্ষিত হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা অতিরঞ্জিত আমি এর সুষ্ঠু তদন্ত চাই। অপরদিকে জয়নাল আবেদীন বলেন ভোটের পর বিএনপি সরকার গঠন করায় মসজিদে দোয়া করার জন্য বলা হলে আমি যেভাবে দোয়া হয় সেভাবে দোয়া করি কিন্তু অনেকে সেটি ভালোভাবে মেনে নেয়নি সেই শোধ তোলার জন্য এরকম ঘটনা সাজিয়ে আমাকে লাঞ্চিত করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে সেই সাথে আমার স্ত্রী ও আমার শিশু সন্তানকে মারধর করা হয়েছে আমি এর প্রতিকার চাই৷ এ বিষয়ে আমি গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দিবো। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারীক বলেন ঘটনার পর পুলিশ সেখানে গিয়েছিল ভুক্তভোগী কে অভিযোগ দিতে বলেছি অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com