বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ভারতীয় শিশুকে উদ্ধার,পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে আরএমপি বোয়ালিয়া থানার পুলিশ ধামইরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক

চাঁদ দেখা গেছে, আগামী ১২ আগস্ট ঈদুল আজহা

  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৩৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১২ আগস্ট (সোমবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অধিকাংশ জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বিভিন্ন জেলা প্রশাসক, আবহাওয়াবিদ ও মসজিদের ঈমামরা চাঁদ দেখার কথা জানিয়েছেন। সে অনুযায়ী শনিবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস। আর ১২ আগস্ট উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।

সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব আনিসুর রহমান, শোলাকিয়া ঈদগাহের ঈমাম মাসউদসহ রাজধানীর একাধিক মসজিদের পেশ ঈমাম ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।

জিলহজ মাসের ১০ তারিখে মুসলমানরা তাদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেন, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে ঈদুল আজহা উদযাপিত হবে ১১ আগস্ট; আর তার আগের দিন হবে হজ।

সারা বিশ্ব থেকে হজ করতে সৌদি আরবে জড়ো হওয়া লাখো মানুষ সেদিন আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ঈদের সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে তাদের হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৭ হাজার মানুষ হজ করার কথা রয়েছে।

এবার ঈদে ১১, ১২ ও ১৩ আগস্ট সরকারি ছুটি থাকবে। গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়বেন অসংখ্য মানুষ। এতে ফাঁকা হয়ে পড়বে ঢাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com