বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? শিল্পকলায় দুই দিনব্যাপী সংগীত উৎসব পুশইনের মতো অমানবিক আচরণের নজির পৃথিবীতে বিরল: মঞ্জু ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা

র‌্যাব-১ এর পৃথক অভিযানে ৯৯ কেজি গাঁজা উদ্ধার;গ্রেফতার-৩

  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

হাফসা আক্তার : রাজধানীর তুরাগ ও গাজীপুরের টঙ্গীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের মোট ৯৯ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার, নগদ ১ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব-১। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১ জানায়, “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” স্লোগানে উজ্জীবিত হয়ে তারা নিয়মিত গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া সমাজ কল্যাণ রোডের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৮১ কেজি গাঁজা ও নগদ ১ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com