বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঢাকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের ৫দফা দাবিতে সংবাদ সম্মেলন মনোহরগঞ্জে প্রবাসীর সম্পত্তি দখলের অভিযোগে মামলা ‘প্রধানমন্ত্রীর ভিভিআইপি প্রটোকল ছাড়া চলাচলে রাজধানীতে যানবাহনের গতি বেড়েছে’ পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই — নূরুল ইসলাম বুলবুল ধামইরহাটে মুকুলে মুকুলে ভরে উঠেছে আম গাছগুলো মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: শাহজালাল থেকে ১৪৭ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে যাত্রীরা রোহিঙ্গা সহায়তায় জাপানের ২৬ লাখ ডলার অনুদান চট্টগ্রামে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার ২ দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ ও রিশাদ

মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে মোঃ আবুল কালাম এমপি’র পরিচিত সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ (কুমিল্লা) উপজেলা সংবাদদাতাঃ

 

 

কুমিল্লা-৯(লাকসাম -মনোহরগঞ্জ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো.আবুল কালামের সাথে  মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯(লাকসাম -মনোহরগঞ্জ) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো.আবুল কালাম।

এসময় তিনি বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে আমি প্রশাসনের পাশে থাকবো। বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।

অতীতকে ভুলে আমরা নতুন ভাবে শুরু করতে চাই। দীর্ঘ ২৭বছর রাজনীতির মাঠে সময় দিয়ে গত ১২ফেব্রুয়ারী আমি এমপি নির্বাচিত হয়েছি। বিএনপি সরকার গঠন করলেও, আমরা সকলের প্রতিনিধিত্ব করছি।

তাই আমরা দলীয় নয়,রাস্ট্রীয় সরকার গঠন করতে চাই।

তিনি বলেন -উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে

উপজেলার যে কোন কর্মকর্তা-কর্মচারীর জন্য আমার দরজা বা মোবাইল খোলা থাকবে। শিক্ষা, কৃষি, যোগাযোগসহ সকল খাতে পরিকল্পিত ভাবে উন্নয়ন করতে চাই।

তিনি আরো বলেন- এমাসের মধ্যেই

ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন হতে যাচ্ছে। নির্বাচন করতে গিয়ে আমাদের দেওয়া ওয়াদা কৃত সকল উন্নয়ন কাজগুলো ক্রমান্বয়ে করতে বদ্ধ পরিকর। তিনি

মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি ও জুয়াকে নির্মুল করতে চাই। এক্ষেত্রে প্রশাসনকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করার আহবান জানান। এছাড়াও উপজেলা প্রশাসনের সকলকে সকল ধরনের ভয়ভীতির উর্দ্ধে উঠে কাজ করার আহবান জানান।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।

এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো.ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, প্রফেসর আলী মর্তুজা সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ বাহার আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ছাএদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদীসহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,  বিশিষ্টজন,সাংবাদিক ও উপজেলার কর্মচারীগণ।

উপজেলা জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিত সভায় নব নির্বাচিত সাংসদ মো.আবুল কালাম’কে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে সভায় আগত সকলকে এমপি’র পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসাবে ইফতার প্যাকেট দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com