রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

জনগণের চাহিদা অনুযায়ী গড়ে তোলা হবে সশস্ত্র বাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিগত ১৭ বছরে বিভিন্ন বাহিনীর ক্ষতিগ্রস্ত হওয়া কাঠামো সংস্কার করে দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

মন্ত্রণালয়ে পৌঁছালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন। পরে সচিব তাকে মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড, বর্তমান অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, সরকার এমন একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করছে যা হবে জনমুখী এবং সাধারণ মানুষের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি বলেন, ‘বাহিনীর হারানো গৌরব ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে বাহিনী প্রধানদের সেই নির্দেশনা দিয়েছেন। সবাই সম্মিলিতভাবে কাজ শুরু করেছে এবং এর ইতিবাচক পরিবর্তন শিগগিরই দৃশ্যমান হবে।’

প্রতিরক্ষা উপদেষ্টা আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে একটি শক্তিশালী ও অতন্দ্র প্রহরী বাহিনী গড়ে তোলা হবে, যা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। অতীতেও এই বাহিনী দেশের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও যেন সেই ধারা বজায় থাকে, সেই লক্ষ্যেই সংস্কার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com