শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

ভারত যাচ্ছেন রেলমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৩৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকেটিং ব্যবস্থা, ট্রেনের অপারেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখতে ভারত যাচ্ছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

শনিবার সন্ধ্যায় রেলমন্ত্রীসহ আট সদস্যের একটি প্রতিনিধি দল ভারত যাচ্ছে বলে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ভারত সরকারের আমন্ত্রণে এ প্রতিনিধি দলে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আসাদুজ্জামান নূর ও হীরা মোহাম্মদ ইব্রাহিমসহ আটজন দেশটিতে যাচ্ছেন।

এ সফরে প্রতিনিধি দলটি ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকেটিং ব্যবস্থা, ট্রেনের অপারেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখবেন। পাশাপাশি ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় এবং ভারতের অনুদানে ১০টি ব্রডগেজ ও ১০টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহের বিষয়সহ একাধিক বিষয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা করবে প্রতিনিধি দলটি।

৮ আগস্ট প্রতিনিধি দলটি দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com