বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

যুক্তরাজ্যে ড্রোন কারখানা চালু করল ইউক্রেনীয় প্রতিষ্ঠান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান উক্রস্পেকসিস্টেমস ইংল্যান্ডে একটি নতুন কারখানা চালু করেছে। ব্রিটিশ সরকার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, এই কারখানা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।

লন্ডন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রকল্পটিতে প্রতিষ্ঠানটি ২০০ মিলিয়ন ইউরো (২৭১ মিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে। এর আওতায় ইংল্যান্ডের পূর্বাঞ্চলে মিলডেনহলে একটি উৎপাদন কেন্দ্র এবং এলমসেটে একটি পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

উক্রস্পেকসিস্টেমস ইউকের পরিচালক ররি চেম্বারলেইন বলেন, ‘রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের চার বছর পর এই কারখানা নিরাপদ সরবরাহ, সুরক্ষিত সম্পদ এবং ইউক্রেনের জন্য টেকসই সহায়তা এবঙ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিশ্চিত করছে—‘ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে অন্য ইউক্রেনীয় প্রতিরক্ষা কোম্পানিগুলোও ইতোমধ্যে উৎপাদন কেন্দ্র চালু করেছে বা পরিকল্পনা নিয়েছে।’

যুক্তরাজ্যের কারখানায় কোন ধরনের ড্রোন উৎপাদন হবে তা স্পষ্ট করা হয়নি। তবে ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি বিশেষ করে নজরদারি ড্রোন তৈরির জন্য পরিচিত। যুক্তরাজ্য ইতোমধ্যে ইউক্রেনীয় বাহিনীর জন্য এ ধরনের ৮০টি ড্রোন কিনেছে।

বুধবার কারখানাটির উদ্বোধন করেন ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী লুক পোলার্ড। তিনি বলেন, ‘উক্রস্পেকসিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন ও আমাদের দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে গভীরতর সহযোগিতার ইঙ্গিত।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com