সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেফতার: ডিবি পুলিশ ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু ১ জুলাই থেকে নিহত আরমানের পরিবারকে সান্ত্বনা দিতে সরজমিনে এমপি কামরুল দক্ষিণ এশীয় যুব টেবিল টেনিসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য তেলের লাইনে দাঁড়িয়ে নাগেশ্বরীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পুলিশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের উন্নয়নে নবনিযুক্ত জেলা প্রশাসকের অঙ্গীকার প্রথম ধাপে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে : তথ্যমন্ত্রী

হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ থামছেই না

  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৩৩৮ বার পঠিত

 

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ : হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভ থামছেই না। গত ৯ সপ্তাহ ধরে স্বায়ত্ত্বশাসিত অঞ্চলটির প্রধান শহর বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ হয়ে আসছে। সর্বশেষ শনিবার মং কক জেলায় বিক্ষোভ করেছে কয়েক হাজার লোক।

গত জুনে অপরাধী প্রত্যর্পন বিল বাতিলের দাবিতে গণতন্ত্রপন্থীরা আন্দোলন শুরু করে। দাবির মুখে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিলটিকে ‘মৃত’ ঘোষণা করেন। তবে তিনি এটি বাতিল করেন নি। এর পরই ল্যামের পদত্যাগ, জাতীয় নির্বাচনসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলনে নামে গণতন্ত্রপন্থীরা। এখন তারা ল্যামের পদত্যাগ, জাতীয় নির্বাচনসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে যাচ্ছে।

এদিকে, আন্দোলন দমন করতে পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করছে এবং সন্ত্রাসী গ্যাংগুলোর হামলা থেকে তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া গত সপ্তাহে চীনও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে শনিবার বিক্ষোভ মিছিল করার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। পরে অবশ্য অনুমতি দেওয়া হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হলুদ বা সাদা টুপি পরেছিল। বিক্ষোভকারীদের একাংশ শহরের ক্রস হারবার টানেলের প্রবেশ মুখে অবস্থান করলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিবিসি জানিয়েছে, মিছিল শেষ করার নির্ধারিত স্থান পর্যন্ত বিক্ষোভকারীরা হেটে যান। এ সময় তারা ‘বিপ্লবের বছর’ বলে স্লোগান দিচ্ছিল। তারা সোমবার ডাকা ধর্মঘটে যোগ দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছিল। ইতোমধ্যে কয়েকটি শ্রমিক ইউনিয়ন ও সংগঠন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com