শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

দুবাই যাত্রা স্থগিত: আতঙ্কে ইস্তাম্বুল থেকে ঢাকায় নুসরাত ফারিয়া

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৫ বার পঠিত

বিনোদন প্রতিবেদক:চলমান ইরান-ইসরায়েল হামলার প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথেও। সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে অনিশ্চয়তার মধ্যে পড়েন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও হঠাৎ পরিস্থিতির পরিবর্তনে সেই পরিকল্পনা বাতিল করে শেষ পর্যন্ত ঢাকার উদ্দেশে রওনা দিতে বাধ্য হন তিনি।

শনিবার (২৮ ফেব্রয়ারি) রাতে স্যোশাল মিডিয়ায় এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের নিজের এই পরিস্থিতির কথা জানিয়েছেন ফারিয়া।

পোস্টে অভিনেত্রী দিনটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেন।

তিনি লেখেন, ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই(আরব আমিরাতের)-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।

তবে এই সংকটের মুহূর্তে ইস্তাম্বুলে অবস্থানরত বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারিয়া। চরম বিশৃঙ্খলার মাঝেও তারা যেভাবে ফারিয়ার নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বারবার খোঁজ নিয়েছেন, তা তাকে ভেঙে পড়তে দেয়নি বলে জানান অভিনেত্রী।

বর্তমানে তিনি প্লেনে চড়ে ঢাকার পথে রয়েছেন। পোস্টে বিশ্বজুড়ে শান্তি কামনার পাশাপাশি সৃষ্টিকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই নায়িকা।ধ্যে নিশ্চই আমরা সব ঠিক করে ফেলব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com