শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

  • আপডেট টাইম : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৩৫০ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য।

শনিবার ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
এতে বাংলাদেশ ভ্রমণ সতর্কতার হালনাগাদ তথ্যে বলা হয়, ‘বাংলাদেশে সারাবছরই ডেঙ্গু জ্বরের মতো মশাবাহিত রোগ দেখা দেয়। এই মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে ভ্রমণের সময় মশার কামড় এড়িয়ে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের নির্দেশনা দেয়া হলো।’

ব্রিটিশ ফরেন অফিস থেকে বিশ্বজুড়ে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সবসময় ভ্রমণ সংক্রান্ত উপদেশ দেয়া হয়ে থাকে। প্রতিবছর যুক্তরাজ্যের দেড় লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন।

এ কারণে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্কতা দেয়া তাদের নিয়মিত কাজের অংশ।

বাংলাদেশে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com