সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন আটকে পড়া মুশফিক কবে ফিরছেন, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানের নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা ছাড়তে আহ্বান জানালেন পাহলভি দুবাই যাত্রা স্থগিত: আতঙ্কে ইস্তাম্বুল থেকে ঢাকায় নুসরাত ফারিয়া ফেব্রুয়ারিতে এসেছে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স ইরান ইস্যুতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান বাংলাদেশের গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন আগামীকাল অষ্টম জাতীয় ভোটার দিবস ভারতীয় ভিসা প্রদানের হার ক্রমান্বয়ে বাড়বে: প্রণয় ভার্মা জয় দিয়ে সুপার এইট শেষ করল দক্ষিণ আফ্রিকা

আটকে পড়া মুশফিক কবে ফিরছেন, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: ইসরায়েল-ইরানের সংঘাতে জেদ্দা বিমানবন্দরে আটকে পড়া মুশফিকুর রহিমের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানিয়েছেন, সোমবার সকালেই দেশে ফিরে আসবেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার।

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় আকাশপথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় মাঝ আকাশ থেকে তার বহনকারী বিমানটি পুনরায় জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়। এতে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

রবিবার সংবাদমাধ্যমকে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমি নিজেই পুরো বিষয়টি সম্পর্কে অবগত আছি এবং নিজেই মনিটর করছি। মুশফিকুর রহিমের সঙ্গে আমার কথা হয়েছে, ক্রিকেট বোর্ডের সঙ্গেও কথা হয়েছে। আজ রাতের একটি ফ্লাইটে মুশফিক আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত মুশফিকুর রহিম ভালো আছে, সুস্থ আছে। আমাদের অন্যান্য যারা বিভিন্ন জায়গায় রয়েছেন—শ্রীলঙ্কা থেকে শুরু করে বিভিন্ন দেশে থাকা খেলোয়াড় বা বাংলাদেশিরা এই জটিলতার কারণে আটকে আছেন। আমরা আশা করি সবাই যেন সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন। সবার প্রতি আমার শুভকামনা। মুশফিক কাল সকালেই দেশে ফিরবে বলে আশা করছি।’

এর আগে, শনিবার সামাজিক মাধ্যমে নিজের পরিস্থিতি তুলে ধরেন মুশফিক। তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরাহ সম্পন্ন করেছি।

আজ এমিরেটসের ফ্লাইটে জেদ্দা থেকে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ফ্লাইটটি মাঝ আকাশ থেকে আবার জেদ্দায় ফিরে আসে। এখন আমি হাজারও যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে আছি… সর্বশক্তিমান আল্লাহই কেবল জানেন, কখন ও কীভাবে অন্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com