বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

ব্যাংকের এমডিদের রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ গভর্নরের

  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে কার্যরত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

নতুন সরকারের ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা তৈরি ও রফতানি খাতে গতি ফেরাতে ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতে গভর্নর এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ২০২৪ সালের শুরুতে দেশে কর্মহীন মানুষের সংখ্যা কম ছিল, কিন্তু বছরের শেষের দিকে তা বৃদ্ধি পায়। জুলাই মাসের অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রায় দুই শতাধিক কারখানা বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগ কমে যায় এবং কর্মদক্ষ মানুষও কর্মহীনতার তালিকায় যুক্ত হয়।

এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকিং খাতকে অর্থনৈতিক পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান গভর্নর। সাক্ষাতে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)–এর সভাপতি ও বিভিন্ন ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।

গভর্নর আশ্বস্ত করেন, পাঁচটি ব্যাংকের একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসহ সামগ্রিক ব্যাংক সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সরকার ড. আহসান এইচ মনসুর–এর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়। প্রজ্ঞাপনে জানানো হয়, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com