শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

পল্লবীতে যুবদল নেতা বাপ্পির উদ্যোগে ৭ শতাধিক রোজাদারদের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২৫ বার পঠিত

হাফসা আক্তারঃ

 

পবিত্র রমজানের ১২তম দিনে রাজধানীর পল্লবীতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জামাল হোসেন বাপ্পির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাত শতাধিক রোজাদার অংশ নেন।

 

ইফতার মাহফিলটি পল্লবীর বায়তুল সুজূদ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও এতিম শিশুরা অংশ নেন।

 

আয়োজকরা জানান, রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

 

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

উপস্থিত ব্যক্তিরা এমন আয়োজনকে ইতিবাচক উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com