বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

গাজায় ত্রাণ প্রবেশে পুনরায় ক্রসিং খুলবে ইসরাইল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫ বার পঠিত

গাজায় ধীরে ধীরে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে মঙ্গলবার একটি ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইল। জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

গাজায় ত্রাণ প্রবেশের জন্য ব্যবহৃত কেরেম শালোম ক্রসিংটি শনিবার বন্ধ করে দেওয়া হয়। সেদিনই ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করে। এর জবাবে তেহরান পাল্টা পদক্ষেপ নেয়।

ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয় তদারকির দায়িত্বে থাকা ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা সিওজিএটি জানায়, ‘নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে’ ক্রসিং পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসরাইল নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিংটি গাজা উপত্যকা, ইসরাইল ও মিশরের সংযোগস্থলে অবস্থিত।

শনিবার ইসরাইল নিরাপত্তার কারণ দেখিয়ে গাজায় প্রবেশের সব ক্রসিং বন্ধের ঘোষণা দেয়। এর মধ্যে গাজা ও মিশর সীমান্তের রাফাহ ক্রসিংও রয়েছে।

রাফাহ ক্রসিংটি ছিল গাজাবাসীর জন্য বাইরের বিশ্বের সঙ্গে একমাত্র সংযোগপথ, যা ইসরাইলের ভেতর দিয়ে যায় না। হামাসের সঙ্গে যুদ্ধে প্রায় দুই বছর আগে ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত ২ ফেব্রুয়ারি এটি মানুষ চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সতর্ক করে বলেছেন, ইরানের ওপর তার হামলা এক মাসের বেশি সময় ধরে চলতে পারে। সংঘাত ছড়িয়ে পড়ার মধ্যে লেবাননে বোমাবর্ষণ চালাচ্ছে ইসরাইল এবং তেহরান ইসরাইল ও উপসাগরীয় যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com