মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে সংগ্রাম থেকে সাফল্য: আত্মনির্ভরতার দৃষ্টান্ত সান্তনা রানী পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য : হাইক‌মিশনার মার্কিনিদের ‘এখনই’ মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন খাতের উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বাড়াল কাতার শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত মাগুরায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মনিটরিং কমিটির সভা

জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি :

 

জামালপুর ২রা মার্চ সোমবার ২০২৬ খ্রিস্টাব্দে ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরল মোমেন আকন্দ কাওসারের সঞ্চালনায় এবং জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজুরুল করিম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, জেলা মহিলাদলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সদর থানা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সহ-সভাপতি অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, সদর থানা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com