শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

মাগুরায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মনিটরিং কমিটির সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

জেলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক জেলা মনিটরিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন মাগুরা-এর উপ-পরিচালক মোহাম্মদ মজিবউল্লাহ ফরহাদ। এছাড়া সভায় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটি মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও পারস্পরিক সমন্বয়ের সাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মসজিদভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শিশুদের প্রাথমিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে এই কার্যক্রমকে আরও জোরদার ও গতিশীল করা প্রয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com