মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জে দলমত নির্বেশেষে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই — নূরুল ইসলাম বুলবুল ধামইরহাটে মুকুলে মুকুলে ভরে উঠেছে আম গাছগুলো মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ: শাহজালাল থেকে ১৪৭ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে যাত্রীরা রোহিঙ্গা সহায়তায় জাপানের ২৬ লাখ ডলার অনুদান চট্টগ্রামে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার ২ দ্য হান্ড্রেডের নিলামে বাংলাদেশের মুস্তাফিজ ও রিশাদ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত আবির মাখিয়ে রঙে-আনন্দে দোল পূর্ণিমা উদ্যাপন চট্টগ্রামের সাংবাদিক আয়ুব আলী’র মৃত্যু, শোক পাহাড়ের দরিদ্রদের ঈদ আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রী দীপেন দেওয়ানের

রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধিঃ

 

 

০৩ মার্চ, ২০২৬

​রাজশাহীর মতিহার থেকে নিখোঁজ হওয়া দুই মাদ্রাসা ছাত্রকে যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করেছে র‍্যাব। গতকাল সোমবার (০২ মার্চ) দিবাগত রাত ১১:৩০ ঘটিকায় মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকা থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত ভিকটিমরা হলো— ১. রিফাত ইসলাম (১৪) ও ২. মো. আকাশ আহমেদ (১৪)।

​জিডি ও র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকার সময় মতিহার থানাধীন ভাল্লুকপুকুর এলাকা থেকে ওই দুই কিশোর নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে মতিহার থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

​নিখোঁজ কিশোরদের উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি র‍্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার (ইন্ট উইং) সহযোগিতায় এবং তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের প্রেক্ষিতে র‍্যাব-৫ (সিপিএসসি, রাজশাহী) ও র‍্যাব-১ (সিপিএসসি, উত্তরা) একটি যৌথ আভিযানিক দল গঠন করে।

​তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করার পর, সোমবার রাতে বেলপুকুর থানার বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে রিফাত ও আকাশকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

​র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই সঙ্ঘবদ্ধ অপরাধ, অপহরণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে এই সফল উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরদের রাতেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com