বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ অফিসিয়াল চূড়ান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

আগামকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। পরের দিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। বিশ্বকাপের দুই সেমিফাইনালকে সামনে রেখে আজ ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। তৃতীয় আম্পায়ার হিসেবে ভারতের নীতিন মেনন ও চতুর্থ আম্পায়ার হিসেবে অস্ট্রেলিয়ার রড টাকার থাকবেন।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের জাভাগাল শ্রীনাথ।

৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল লড়বে ভারত ও ইংল্যান্ড। এ ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি ও দক্ষিণ আফ্রিকার আল্লাউদ্দিন পালেকার।

দ্বিতীয় সেমিতে তৃতীয় আম্পায়ার থাকবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল।

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com