শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত চাঁদপুরে দু’টি রেস্টুরেন্টকে জরিমানা তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত তুরাগে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের চাহিদা পাঠানোর নির্দেশ মাউশি’র নাগেশ্বরীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে র‍্যাবের জালে ইউপি চেয়ারম্যান গ্রেফতার কুড়িগ্রামের সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রম শুরু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জনগণের রায়কে আদালতে নিয়ে গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, আমরা হ্যাঁ-এর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি। সেই গণরায়কে এখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা তা মেনে নেব না। জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হলে আমাদেরও রাজপথে নামতে হবে।

আজ মঙ্গলবার কুমিল্লা নগরীর স্টেশন ক্লাবে আয়োজিত এনসিপির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের সিদ্ধান্তকে সম্মান জানানো গণতান্ত্রিক চর্চার মূলভিত্তি। গণভোটের রায়ের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি সংবিধান সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, দল দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী অবস্থানে অটল রয়েছে। তিনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন, গণভোটের ফলাফলের প্রতিফলন ঘটাতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। সংস্কার বাস্তবায়নে গতি আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, বিভাগীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহসহ মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com