সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

শেরপুরে নবনির্বাচিত এমপি’র সাথে সাংবাদিকদের সাক্ষাত

  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে বিএনপি দলীয় নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর সাথে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাাক্ষাৎ করেছেন।

গতকাল মঙ্গলবার রাত ৯টায় নকলা উপজেলা শহরের তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এসময় সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এরপর সংসদ সদস্য ফাহিম চৌধুরী এমপি তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার সাথে পেশাগত দায়িত্ব পালনের অনুরোধ করেন। তিনি বলেন,  ‘বিএনপি সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি বৈষম্যমুক্ত দেশ গড়তে চায়, যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার বজায় থাকবে।

তিনি এলাকার সকল উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যা সমূহ গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানান। এছাড়া সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এলাকা, দেশ ও জাতির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশাব্যক্ত করেন।

পরে উপস্থিত সাংবাদিকরা ফাহিম চৌধুরী এমপির কাছে এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, জনদাবি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন এ সময় প্রেসক্লাবের প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রেজাউল হাসান সাফিত, সুজন মিয়া, সহযোগী সদস্য হাসান মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com