শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

অতিরিক্ত আইজিপির স্ত্রী ডেঙ্গুতে এবার প্রাণ হারালেন

  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দীন কোরেশীর সহধর্মিনী সৈয়দা আক্তার (৫৪) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।

অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দীন কোরেশীর সহধর্মিনীকে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্কয়ার হাসপাতালে এসেছেন।

এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০ জুলাই পুলিশ কনস্টেবল মো. দুলাল হোসেনের স্ত্রী রুপা আক্তার (২৭) ঢাকার শ্যামলী ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৭ জুলাই রুপা আক্তারকে ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’দিন আইসিইউতে রাখার পর তার অবস্থা আরও খারাপ হলে রুপাকে মঙ্গলবার সকালে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়

এর পরদিন (৩১ জুলাই) পুলিশের এসআই কোহিনুর বেগম নীলা (৩৩) রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায় তাকে গুরুতর অবস্থায় এ হাসপাতালে আনা হয়। এরপর থেকে তাকে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র রাখা হয়। বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে মারা যান তিনি।

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৬৪৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯১৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com