শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২০ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: দেশের সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। বিচ্ছেদের পর দীর্ঘদিন তারা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে সম্প্রতি রবির এক বক্তব্যে আবারও আলোচনায় এসেছে এই দম্পতির সম্পর্ক। সম্প্রতি একটি পডকাস্টে সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন রবি চৌধুরী।

রবির এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডলি সায়ন্তনী। বুধবার দিনগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগকে ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।

ডলি সায়ন্তনী লিখেছেন, সম্প্রতি তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা ইচ্ছাকৃতভাবে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে চান না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি আরও বলেন, ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় না বানানোর আহ্বান জানাচ্ছেন তারা। তাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন এই সংগীতশিল্পী।

এদিকে ডিভোর্স প্রসঙ্গে স্পষ্ট করে ডলি সায়ন্তনী জানান, ডিভোর্স তিনি নিজেই দিয়েছিলেন। কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা এই মুহূর্তে আর বলতে চান না বলেও উল্লেখ করেন তিনি। তবে ডিভোর্সের সময়ই প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে বিষয়টি বিস্তারিত জানিয়েছিলেন বলে দাবি করেন এই গায়িকা।

সবশেষে পবিত্র রমজান মাসের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, মাহে রমজানে আল্লাহ যেন সবাইকে পবিত্রতা রক্ষার তৌফিক দান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com