বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

চট্টগ্রামে বেগম ডালিয়া নাজনীন নাছিরের ২০তম শাহাদাতবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২০ বার পঠিত

সাবেক মন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের সহধর্মিণী এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মাতা বেগম ডালিয়া নাজনীন নাসিরের ২০তম শাহাদাতবার্ষিকী আজ চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও কোরআনখানি, দোয়া মাহফিল ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমার পরিবার, আমাতুন নূর তালিমুল কোরআন মাদরাসা, ডালিয়া নুসরাত মেমোরিয়াল ট্রাস্ট, মীর নওয়াবুল হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য আবু সুফিয়ান, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, নগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, মিসকাতুল ইসলাম পাপ্পা ও আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে জোহরের নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং নগরীর চট্টেশ্বরী রোডে অবস্থিত তার বাসভবন ‘ডালিয়া কুঞ্জ’-এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০০৬ সালের এই দিনে সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে জেদ্দা বিমানবন্দরে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বেগম ডালিয়া নাজনীন নাছির, তার বড় মেয়ে মেডিকেল শিক্ষার্থী নুসরাত নাজনীন নাছির এবং বড় বোন বেগম শামসুন্নাহার ইন্তেকাল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com