বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাঙ্গামাটিতে জ্বালানি সাশ্রয়ে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

 বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে জেলায় আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুল হক ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহম্মদ ইলিয়াছ প্রমুখ।

সভায় জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, রাঙ্গামাটিতে জ্বালানি তেলের কোন সংকট নেই। এখানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের বরাদ্দ রয়েছে। তাই এই বিষয়ে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য প্রচার করে জনগণকে সচেতন করার আহবান জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, আমরা জেলা শহরের জ্বালানি তেল সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলাপ করেছি এবং জেলা উপজেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের মনিটরিং টিম কাজ করছে। জ্বালানি তেল নিয়ে জেলায় কোন ধরনের কৃত্রিম সংকট তৈরি না করতে সকলকে আহবান জানানো হয়।

এ ছাড়া জেলা শহরের জ্বালানি তেলের ডিলার এবং খুচরা ব্যবসায়ীরা জানান, বর্তমানে রাঙ্গামাটি পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের কোন সংকট নেই। বর্তমান পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ী জনগণকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলে সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com