বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত

জেলার রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ।

গতকাল শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় পৌনে ১১টার দিকে উপজেলার ছিনাই গেট এলাকায় মঞ্জু মিয়ার আলুর গোডাউন মেসার্স মোশারফ ট্রেডার্স থেকে এ মাদক উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোডাউন থেকে শ্রমিকরা আলুর বস্তা বের করার সময় একটি বস্তার ভেতরে পিংক রঙের প্লাস্টিকের সন্দেহজনক প্যাকেট দেখতে পান। বিষয়টি অস্বাভাবিক মনে হলে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রাজারহাট থানার সাব ইন্সপেক্টর (এসআই) এরশাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেটটি উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্যাকেটের ভেতরে প্রায় ৯ কেজি গাঁজা রয়েছে।

এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, আলুর বস্তার ভেতরে লুকিয়ে গাঁজাগুলো পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com