বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

দেশের ৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৯ বার পঠিত

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ভোরে ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কি. মি. এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

গতকাল (সোমবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যৌথভাবে নরসিংদী ও খুলনায় ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৭.১ মিলিমিটার বা মিমি।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com