শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

শরীয়তপুরে নারী দিবসের আলোচনা

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২১ বার পঠিত

 ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৮ মার্চ ২০২৬ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শরীয়তপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন শরীয়তপুরের উদ্যোগে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা সংস্থা এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রাফিয়া ইকবাল। তিনি তার বক্তব্যে বাংলাদেশের নারীদের অর্জন ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরে নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার নবনির্বাচিত জাতীয় সংসদ শফিকুর রহমান কিরন ও সায়েদ আহমদ আসলাম।

আলোচনায় অংশগ্রহণ করেন এসডিএসের নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। তিনি তার বক্তব্যে নারীর সম্পত্তির অধিকার, শিক্ষা এবং জ্ঞান অর্জনের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, নারীরা যদি নিজেদের অধিকার নিশ্চিত করতে চান, তবে তাদের শিক্ষিত ও সচেতন হতে হবে এবং উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পত্তির অধিকার বাস্তবায়নে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান। তিনি নারীর প্রতি সহিংসতা বিশেষ করে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এসব অপরাধ প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আরটিভি’র সাংবাদিক আবুল হোসেন নারী ও পুরুষ উভয়ের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম তার বক্তব্যে পরিবার ও সমাজে নারীর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে নারীর প্রতি সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেন। অপরদিকে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন বলেন, একজন মা, স্ত্রী ও কন্যা হিসেবে নারীরা সমাজ ও পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই নারী নির্যাতন বন্ধ এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক তাহসিনা বেগম নারীদের আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে নিজেদের অধিকার, সম্পত্তি এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিবার থেকেই নারীর ক্ষমতায়নের সূচনা হতে হবে। নারী যদি নিজের অধিকার সম্পর্কে সচেতন ও আত্মবিশ্বাসী হন, তবে সমাজে তার মর্যাদা আরও সুদৃঢ় হবে। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমতা ও মর্যাদাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

দিবসটি উদযাপন উপলক্ষে বেসরকারী সংগঠন এসডিএস শহরে ভ্যান র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com