রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

হেলাল তালুকদারের ইফতার মাহফিলে বিপুল উপস্থিতি

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

হাফসা আক্তার : রাজধানীর দক্ষিণখানে দোয়া ও ইফতার মাহফিলকে ঘিরে সৃষ্টি হয়েছে জনসমুদ্রের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উত্তরা ও দক্ষিণখান এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

গত শনিবার ফায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আজগারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিকাল থেকেই মানুষের ঢল নামে। একপর্যায়ে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং আশপাশের এলাকাতেও মানুষের ভিড় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এত বড় পরিসরের ধর্মীয় ও সামাজিক আয়োজন দক্ষিণখানে খুব কমই দেখা যায়।

আয়োজকরা জানান, ইফতার মাহফিলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়। একই সঙ্গে হেলাল তালুকদারের প্রয়াত পিতা মরহুম মো. শাহজাহান তালুকদারের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা, সমাজসেবী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে অংশ নেওয়া স্থানীয় অনেকেই জানান, এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে হেলাল তালুকদার দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। এজন্য ভবিষ্যতে স্থানীয় নেতৃত্বে তাকেই দেখতে চান বলে মত প্রকাশ করেন তারা।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com