রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

খুলনায় উদ্বোধনী দিনে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ১ হাজার নারী

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২২ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে খুলনার খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে সকাল ১০টায় উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে খুলনায় ১ হাজার সুবিধাভোগী ফ্যামিলি কার্ড পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি। বিশেষ অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফা বাসসকে বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য পাইলট কর্মসূচির অধীনে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডে পরিবার জরিপ শেষ হয়েছে। মোট ৮ হাজার ৭ জন সুবিধাভোগীর তালিকা তৈরি করে নাম ঢাকায় পাঠানো হয়। যার মধ্যে ৪ হাজার ১৫৮টি কার্ড ইতোমধ্যে খুলনায় পৌঁছেছে। এর মধ্যে ১ হাজার কার্ড আগামীকাল মঙ্গলবার বিতরণ করা হবে। বাকি কার্ডগুলি পর্যায়ক্রমে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে।

এ ব্যাপারে খুলনার জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খোন্দকার বাসসকে বলেন, আগামীকাল মঙ্গলবার উদ্বোধনী দিনে ৫০টি পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। বাকিগুলো বিভিন্ন বুথের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com