রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

এমপিরা কাজ করছেন ডেঙ্গু সচেতনতায়

  • আপডেট টাইম : সোমবার, ৫ আগস্ট, ২০১৯
  • ৩৪৫ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সারাদেশে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত হলে ডেঙ্গু বিস্তার লাভ করতে পারবে না।’

সোমবার সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) এবং সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এলাকায় চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করার সময় এসব কথা বলেন তিনি। তিনি সংসদ ভবন, সংসদ সদস্য ভবন এবং আবাসিক কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম একটি চলমান ঘটনা, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ছাড়া সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন স্থানে অব্যবহৃত আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশ দেন স্পিকার।

অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম এমপি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এমপি, সাইফুজ্জামান শেখর এমপি, বাংলাদেশ জাতীয় সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com