রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

প্রধানমন্ত্রীর নিন্দা যুক্তরাষ্ট্রে হামলার ঘটনায়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৩৪৭ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: যুক্তরাষ্ট্রে পৃথক দুটি স্থানে গুলিবর্ষণে অন্তত ২৯ জন নিহত ও বেশ কয়েক ডজন লোক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওহিওতে ১৩ ঘণ্টার ব্যবধানে দুটি মারাত্মক গুলিবর্ষণের ঘটনায় ২৯ জন নিহত ও বেশ কয়েক ডজন লোক আহত হওয়ায় আমি অত্যন্ত মর্মাহত।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই বর্বরোচিত সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি।’

সন্ত্রাসীদের কোনো বর্ণ, জাতি বা ধর্ম নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাসী।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের ঘোষিত ও অনুসৃত নীতি হচ্ছে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স’।

শেখ হাসিনা বলেন, ‘আমার প্রিয় বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমার পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলার শিকার হন। আমি নিজেও আমার জীবনে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছি।’

প্রধানমন্ত্রী ট্রাম্পের কাছে এবং তার মাধ্যমে বন্ধুপ্রতিম মার্কিন জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

তিনি বলেন, ‘আপনাদের সকলের জন্য বিশেষ করে শোক-সন্তপ্ত পরিবারবর্গের জন্য আমাদের সহমর্মিতা ও প্রার্থনা রইল। এই মর্মান্তিক ও কঠিন সময়ে আমরা আপনাদের পাশে রয়েছি এবং আমাদের দু’দেশ ও এর বাইরে যেকোনো সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদ মোকাবিলায় আমাদের সর্বাত্মক সহায়তার প্রস্তাব করছি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই কঠিন সময়ে আসুন আমরা ঘৃণা ও কট্টরপন্থার বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা বহুগুণ জোরদার করি এবং আমাদের গ্রহ থেকে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের হুমকি নির্মূল এবং এটিকে আগামীর প্রজন্মের জন্য আরও নিরাপদ করে গড়ে তুলতে আমাদের একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।’

শেখ হাসিনা এই দুই ঘটনায় নিহতদের আত্মার চিরশান্তি এবং তাদের বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com