সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২

সমুদ্রে বহাল রয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৩১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এবং মৌসুমি বায়ু প্রবল থাকায় উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গতকাল সোমবারের (৫ আগস্ট) আবহাওয়া পূর্বাভাসেও এমন সতর্কবার্তা ছিল।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদফতর।

অন্যদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ ১৬টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, সীতাকুণ্ডু, কুমিল্লা, মাইজদীকোর্ট, ফেনী, হাতিয়া, রংপুর, দিনাজপুর, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা ও ভোলা অঞ্চলসহ রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে।

আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com