বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালির রোমে মুক্তি পেল ‘রাক্ষস’ ইরানের আলবোরজে হামলায় নিহত ১৮: ইরানি গণমাধ্যম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ‘পিআইসি’র ৭তম সভা ফানাফিস শায়াখ গোলামে আবেদ শাহ্ আলহাজ্ব আবদুল কাদির (রঃ) এর ৩য় বার্ষিক পবিত্র ফাতেহা শরিফ  অনুষ্ঠিত ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ; উত্তীর্ণ ৩,৬৩১ জন রাজাপুরে খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ, প্রশাসনের ভাঙার নির্দেশ কুড়িগ্রামে অর্থ সংকটে-চিকিৎসার অভাবে কলেজ কর্মচারীর মৃত্যু ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত

ছাত্রদল মিছিল করল খালেদার মুক্তির দাবিতে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৩১৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল করেছে ছাত্রদল।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি আমিনুর রহমান আমিনের নেতৃত্বে মিছিলটি কাঁটাবন হয়ে সায়েন্স ল্যাবরেটরিতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে ছাত্রদল নেতা আমিনুর রহমান বলেন, অত্যাচার, নির্যাতন চালিয়ে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না। রক্ত দিয়ে হলেও খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়া মানেই গণতন্ত্র। গণতন্ত্রের মুক্তির জন্য, তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক বিএম আলমগীর কবির, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আক্তারুজ্জামান আক্তার, সরকারি তিতুমীর কলেজের সহ-সভাপতি মো. বুলবুল হোসাইন, সরকারি আলিয়া মাদরাসার সাবেক সভাপতি রোকনুজ্জামান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com